Header Ads

Header ADS

মা ডাক দিলে সালাত ছেড়ে যেতে হবে; কারণ, তাঁর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। এমন কথা কি ঠিক?


 সালাক বাংলা//

 মা ডাক দিলে সালাত ছেড়ে যেতে হবে; কারণ, তাঁর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। এমন কথা কি ঠিক?

উত্তর : মা যদি কোনো প্রয়োজনে ডাক দেন, তাহলে নফল সালাত ছেড়ে যাওয়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু ফরজ সালাত ছাড়া যাবে না। নফল সালাতের চেয়ে মায়ের প্রয়োজন অপরিহার্য। কোরআনুল কারিমে আল্লাহ মায়ের হকের বিষয়টি বারবার বলেছেন। আল্লাহুতাআলা নির্দেশ দিয়েছেন, পিতা-মাতাকে অনুগ্রহ করো। তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করো। নফল সালাত আপনি যেকোনো সময় আদায় করতে পারবেন। কিন্তু মায়ের একটা প্রয়োজন দেখা দিয়েছে, সেটা আপনাকে তখনই পূরণ করতে হবে। এ অবস্থায় আপনি নফল সালাত ভেঙে মায়ের প্রয়োজনটুকু পূরণ করে পরে নফল সালাত আদায় করতে পারেন।

তবে মায়ের তেমন কোনো প্রয়োজন দেখা দেয়নি, সন্তানের খোঁজ-খবর নেওয়ার জন্য যদি ডাক দেন, সে ক্ষেত্রে নফল সালাত ভঙ্গ করে সাড়া দিতে হবে না। আপনি নফল সালাত শেষ করে মায়ের প্রয়োজন মেটাতে পারেন।

No comments

Powered by Blogger.