Header Ads

Header ADS

অনেক বছর ধরে নামাজ পড়ি আমি। কিন্তু প্রায়ই আমার নামাজে ভুল হয়।


  অনেক বছর ধরে নামাজ পড়ি আমি। কিন্তু প্রায়ই আমার নামাজে ভুল হয়। কখনো সানা পড়তে ভুল হয় বা সুরায় ভুল হয়। আমার মনে হয়, আল্লাহ বুঝি আমার নামাজ কবুল করেন না। তাই এইরকম হয়। এই ভাবনাটা কি সঠিক? আমার এখন কী করনীয়? 

উত্তর : না কথাটি সঠিক নয়। কারণ মানুষ মাত্রই ভুল। ভুল হওয়া স্বাভাবিক। কারণ মানুষকে তো আল্লাহ একটা নির্দিষ্ট লিমিটেশন দিয়েছেন। এ ছাড়া বয়স হয়েছে। তাই এটা নিয়ে হতাশার কোনো কারণ নেই। নামাজে ভুল হলে নামাজ হচ্ছে না এটা ভাবার কোনো দরকার নেই। আপনার নামাজ হয়ে যাচ্ছে এটা আপনি নিশ্চিত হন। আপনি নিয়মিত সালাত আদায় করে যান। কোনো কারণে আটকে গেলেও সমস্যা নেই। যদি ভুলে যান সুরা তাহলে আরেকটি সুরা পড়েন। সালাতের রুকুগুলো নিয়মিত আদায় করলেই আপনার সালাত হয়ে যাবে। সেটা ভুল হলে আবার পড়ে নেবেন। আল্লাহ আপনার নামাজ কবুল করছেন না এটা ভাবার সুযোগ নেই।

No comments

Powered by Blogger.