Header Ads

Header ADS

নামাজে সানা কখন পড়বেন

 সালাত বাংলা//

নামাজে সানা কখন পড়বেন 


بسم الله الرحمٰن الرحيمحامدا و مصليا و مسلما

আমরা নামাজ শুরু করার পর যে সানা পাঠ করে থাকি তা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস শরিফে এসেছে,

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْتَفْتِحُ صَلَاتَهُ يَقُولُ: ‌سُبْحَانَكَ ‌اللَّهُمَّ ‌وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ

‘আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) নামাজ শুরু করে (তাকবীরে তাহরীমার পর) বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা (হে আল্লাহ! আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি, আপনার নাম বরকতপূর্ণ, আপনার মাহাত্ন সুউচ্চ এবং আপনি ব্যতীত কোন ইলাহ নেই)।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৮০৪]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

No comments

Powered by Blogger.