Header Ads

Header ADS

কওমার দোয়া


 ক্বওমা : অতঃপর রুকু থেকে উঠে সোজা ও সুস্থিরভাবে দাঁড়াবে। এ সময় দু’হাত কিবলামুখী খাড়া রেখে কাঁধ পর্যন্ত উঠাবে এবং ইমাম ও মুক্তাদী সকলে বলবে ‘সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’ (আল্লাহ তার কথা শােনেন, যে তার প্রশংসা করে)। অতঃপর কওমার দোয়া ’রব্বানা লাকাল হামদ’ (হে আমাদের প্রতিপালক! আপনার জন্যই সকল প্রশংসা) অথবা ‘রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান ত্বায়্যিবান মুবা-রাকান ফীহি’ (হে আমাদের প্রতিপালক! আপনার জন্য অগণিত প্রশংসা, যা পবিত্র ও বরকতময়) একবার পড়বে। ক্বওমার জন্য অন্য দোয়াও রয়েছে। 

No comments

Powered by Blogger.